চুয়াডাঙ্গায় ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন
চুয়াডাঙ্গায় জেলা ঠিকাদার কল্যাণ সমিতির ৬ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভায় এই কমিটি গঠন করা হয়। কমিটিতে ঠিকাদারদের সম্মতিক্রমে সভাপতি নিযুক্ত করা হয় রাফিতুল্লাহ মহলদার ও সাধারণ সম্পাদক হন আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা।
এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি শহিদুল ইসলাম রতন, সহসাধারণ সম্পাদক আবু জাফর মন্টু ও আশরাফ বিশ্বাস মিল্টু এবং প্রচার-দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন দিনু। এই কমিটির দুজন উপদেষ্টা হলেন খন্দকার আব্দুর জব্বার সোনা ও ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম।
সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, পরবর্তীতে এই কার্যকরী কমিটিতে সদস্য সংখ্যা বাড়তে পারে।