দৈনিক আকাশ খবর

২৬ নভেম্বর ২০২৬ · ১ম পাতা

চুয়াডাঙ্গায় গাঁজাসহ একজন গ্রেফতার, এক মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় গাঁজাসহ একজন গ্রেফতার, এক মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ সাধন কর্মকার (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি দল।

দণ্ডপ্রাপ্ত সাধন কর্মকার চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামের মৃত বাসুদেব কর্মকারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম জানান, অভিযানে সাধন কর্মকারের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

← ছাপা পাতায় দেখুন

এই সংখ্যার আরও খবর